1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর পাইকারা মোড়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০ রামেবি ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি রাবিতে শাহরিয়ারকে নিয়ে সেমিনার রুয়েটে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হবে তরুণরা, শুরু হলো জাতীয় এআই প্রশিক্ষণ কর্মসূচি ‘তরুণদের উৎসাহ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ বগুড়ার সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের এম.পি সুবর্ণা সিকদার ঠাকুর কে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, জনগণের সেবক হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মডেল লাভজনক বিভাগে পরিণত হবে রূপালী ব্যাংক বগুড়া বিভাগ-এমডি কাজী ওয়াহিদুল ইসলাম চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী আরএমপির অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

রুয়েটে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিতঃ সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগরের উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরের সহ-সভাপতি জনাব আবুল কালাম আজাদ (সুইট)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপসহকারী রেজিস্ট্রার মোঃ আফজাল হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগরের সভাপতি অ্যাডভোকেট তৌফিক হাসান টিটুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; রোপিত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

শেষে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা যৌথভাবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD