
রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ।
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল ৩টায় নগরীর সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন মুন লাইট গার্ডেনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু (এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন (এমপি), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
এছাড়াও মহানগর বিএনপির সহ-সভাপতিবৃন্দ—আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগরের সাতটি থানার সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।
সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বেগবান করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের জনগণের পাশে থেকে দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।