1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ভূল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিল অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন রাজবাড়ী জেলার গর্ব আ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম ( বিপিএম, পিপিএম)  নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন উৎপাদন খরচ ৭০ টাকা, বিক্রি ৪০ টাকায় কাঁচামরিচে কেজিপ্রতি ৩০ টাকা লোকসানে আদমদীঘির কৃষক । রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ১২ বোতল ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেল উদ্ধারসহ ০১ জন গ্রেফতার রাজশাহী মহানগরীতে আরএমপির কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; গাঁজা উদ্ধার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ শিবালয়ে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ তৎপর: ইউএনও, মনিষা রানী কর্মকার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার

রাজবাড়ী জেলার গর্ব আ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম ( বিপিএম, পিপিএম) 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তফাদিয়া গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া একজন মানুষ, যিনি নিজের সততা, নিষ্ঠা ও মেধা দিয়ে আজ পৌঁছে গেছেন বাংলাদেশ পুলিশের অন্যতম শীর্ষ পদে। তিনি অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম-সেবা।১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদানের মধ্য দিয়ে শুরু হয় তাঁর কর্মজীবন। দীর্ঘ পথচলায় তিনি দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত ডিআইজি (খুলনা রেঞ্জ), পরিচালক র‍্যাব-৬, অতিরিক্ত ডিআইজি সিআইডি (ঢাকা রেঞ্জ)-সহ গুরুত্বপূর্ণ সব পদে। ২০২৪ সালের ১৮ আগস্ট ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিশেষ শাখা (এসবি)-এর প্রধান এবং অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপারেশনস) হিসেবে কর্মরত আছেন।

তাঁর সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-এ ভূষিত হন।

শুধু তিনি একা নন তাঁদের পুরো পরিবারই যেন এক অনুপ্রেরণার নাম। বাবা ছিলেন একজন আদর্শ স্কুলশিক্ষক, যাঁর সততা ও শিক্ষার আলো সন্তানদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন গভীরভাবে। চার ভাই-ই বিসিএস ক্যাডার অফিসার, একমাত্র বোন কর্মরত আছেন হাই স্কুল শিক্ষিকা হিসেবে। এমন পরিবার সমাজে সত্যিই বিরল। সন্তানদের এই অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁদের মা জাতীয় পর্যায়ে “রত্নগর্ভা” পুরস্কারে ভূষিত হয়েছেন যা রাজবাড়ীবাসী হিসেবে আমাদের জন্যও এক অনন্য গর্বের বিষয়।

সততা, নিষ্ঠা আর দক্ষতার এমন উদাহরণ আজকের সমাজে সত্যিই দুর্লভ। আমরা রাজবাড়ীবাসী গর্বিত এমন একজন কৃতি সন্তানকে নিয়ে।
দোয়া করি, স্যার ও তাঁর পরিবারের সকলে যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু লাভ করেন এবং কর্মজীবনে আরও সাফল্য অর্জন করেন।

। তথ্য সংগ্রহে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করা হয়েছে, তবুও কোনো তথ্যে অসঙ্গতি বা ভুল থাকলে অনুগ্রহ করে কমেন্টে বা ইনবক্সে জানান যাচাই সাপেক্ষে দ্রুত সংশোধন করে নেওয়া হবে।
গর্বিতরাজবাড়ী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD