1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ভূল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিল অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন রাজবাড়ী জেলার গর্ব আ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম ( বিপিএম, পিপিএম)  নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন উৎপাদন খরচ ৭০ টাকা, বিক্রি ৪০ টাকায় কাঁচামরিচে কেজিপ্রতি ৩০ টাকা লোকসানে আদমদীঘির কৃষক । রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ১২ বোতল ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেল উদ্ধারসহ ০১ জন গ্রেফতার রাজশাহী মহানগরীতে আরএমপির কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; গাঁজা উদ্ধার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ শিবালয়ে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ তৎপর: ইউএনও, মনিষা রানী কর্মকার নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০০১০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, চারঘাট থানাধীন টাংগন নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে চৌকষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কলা বাগানের মধ্যে ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় চৌকষ আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী কলা বাগানের দিকে আসছে। তৎক্ষনাৎ মাদক কারবারীকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে *৫৯ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD