1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

রুয়েট নিয়মিত গবেষণা সংকলন প্রকাশের উদ্যোগ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত

 

রুয়েট নিয়মিত গবেষণা সংকলন প্রকাশের উদ্যোগ

রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্প্রতি সম্পাদিত এবং চলমান গবেষণা প্রকল্পগুলোর গবেষনা প্রতিবেদন প্রকাশের জন্য নিয়মিত গবেষণা সংকলন “জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপলাইড সায়েন্স (জেইএএস)” প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ ০৮ অক্টোবর রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য ও ইডিটোরিয়াল বোর্ডের এডিটর-ইন-চীফ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এডিটর অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।

এই সভায উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলী হোসেন, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD