1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৭৯ বার পঠিত

অনলাইন ডেস্ক- বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে, সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর।’
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক তিন দেশের সফর সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন যে,এটি একটি সফল ত্রীদেশীয় সফর

প্রধানমন্ত্রীর এই সফরের ফলে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য–বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর লেখা ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ নামক বই খানা প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রধান মন্ত্রী বই খানা পেয়ে রাষ্ট্রপতি কে ধন্যবাদ জ্ঞাপন করেন,বঙ্গভবনের মুখপাত্র আরও জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন, এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা সোয়া সাতটায় বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিণী রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপ্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD