1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

চিরন্তন আস্থা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মহসিন আলম মুহিনঃ

হে পথিক দুর্বার গতিতে চলিছো কোথা,
নব নব উদ্যমে আইফেল টাওয়ার, বুর্জ-খলিফা, পেট্রোনাস
কিংবা পৃথিবীর এক আশ্চর্য ধ্যান করে।।

বহিয়া চলিছে একাকি নদী
আপন গতিতে, আছে ঠিকানা
সাগর, মহাসাগর তার গৃহ
অজানায় নহে পাড়ি।।

তব পথ চলা
কুসুমাস্তীর্ণ নহে, কোথা যাবে
এবড়োথেবড়ো ভাঙা পথ,
জন্মালে পূর্ণ কত অমানিশা।।

পৃথিবীর মাঝে পদযুগল
শুধু চলিবার কি?
না-না কেবলই বৃথা হাঁটা নয়-
প্রয়োজন অনেক অনেক প্রাপ্তি যে।।

জন্ম-মৃত্যু মাঝে যে সময়
ঘড়ির কাঁটাতে ধরে, সে
মহামূল্যবান, তারে নাহি হেলা করে;
যথার্থ কর্তব্যে পূর্ণ্য লহ ভরে।।

দারিদ্র্য কিংবা কোন প্রমত্তা
নদী-ভেঙে যদি দেয় আকাঙ্ক্ষা
তারে নাহি ভয়! মনুষ্য জীবন
সে যে ধৈর্য্য আর অধ্যবসায়।।

কখনো আকাল, মহামারী, প্রেসার,
হৃদযন্ত্রের স্পন্দন উত্তরোত্তর বৃদ্ধি
বহুমূত্র কিংবা রক্তবাহী নালী
কোলেস্টোরলে পূর্ণ হঠাৎ এ্যাটাক।।

যোগাযোগ, পরিবহনের ভারসাম্যতা
সেকেলে নয়-মূহুর্তের ইচ্ছায় অনেক
অনেক ক্রোশ পথ পাড়ি; হাওয়াই যানে
অথবা প্রশস্ত পথ ধরে।।

মানবের হাতের মুঠোয় ধরিত্রীর
কত জ্ঞান! কত ছবি! হলই বা তাতে কি?
সর্বকালের সর্বস্থানে চিরন্তন আস্তা
বড় জ্ঞান আমার স্রষ্টা।।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD