1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

আমতলীতে এক নারীসহ ৩ বিকাশ প্রত্যারক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে এক নারীসহ ৩ বিকাশ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশের মাধ্যমে প্রতারনা করে আমতলী উপজেলার গাজীপুর বাজারের আলতাফ খানের স্ত্রী গৃহবধূ লাইজু বেগমের নিকট থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলাপাড়া উপজেলার মাছুয়াখালী ইউনিয়নের দেবপুর গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে সুজন হালাদার (২৪) এবং আমতলী সদর ইউনিয়নের টিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেন এর ছেলে আঃ রহমান (২৮) ও তার স্ত্রী সুমি (২২) গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রত্যারনার অভিযোগে আমতলী থানায় মামলা হয়েছে।

সোমবার দুপুরে গ্রেপ্তার হওয়া ৩ জন বিকাশ প্রত্যারককে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বিকাশের মাধ্যমে প্রত্যারনা করার অভিযোগে দায়েরকৃত মামলায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD