1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সখীপুরে অটোভ্যান চোর গণপিটুনি নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: রিমন হোসেনঃ

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম(৩২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আ: রশিদ মিয়ার ছেলে।

১৯ সেপ্টেম্বর ‎শুক্রবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহতের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওদোয়া চালা গ্রামে গেলে চোর জহিরুলকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

‎অন্যদিকে ওই দিন সকালে শাকিল (২৪) নামের এক মোটর সাইকেল চোরকে আটক করে জনতা। সে কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া থেকে মোটসাইকেল চুরি করে পালানোর সময় কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর আলীর মোড় এলাকায় জনতার হাতে ধরা পড়লে গনপিটুনি দিয়ে তাকে পুলিশে দেয়।

‎সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুইয়া জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD