1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সাভারে পরিচ্ছন্নতা কর্মী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভারঃ

সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের সোলাইমান মার্কেট এলাকায় আজ শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকাল ৪টায় পরিচ্ছন্নতা কর্মী জনকল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুলতান শেখ ও সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মোঃ আব্দুর সামাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথি মোঃ মনিবুর রহমান চম্পক তাঁর বক্তব্যে বলেন,
“আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। আজ সংগঠনের মাধ্যমে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। এটি কোনো শেষ নয়, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আমি নির্বাচিত হলে এই ১ নং ওয়ার্ডকে পুরো পৌরসভার উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।”

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুলতান শেখ বলেন,
“আমরা চাই সাভারকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে গড়ে তুলতে। এজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। সরকারের কাছেও দাবি জানাই আমাদের কাজে সার্ভিস সহযোগিতা নিশ্চিত করার জন্য। তাহলেই ‘ক্লিন ঢাকা, পরিচ্ছন্ন সাভার’ গড়ে তোলা সম্ভব হবে।”

সহ-প্রতিষ্ঠাতা মোঃ আব্দুর সামাদ তাঁর বক্তব্যে বলেন,
“এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আজকের এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তারই অংশ। আমরা চাই ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে।”

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্যবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD