1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইবি উপাচার্যের সঙ্গে রোভার স্কাউট গ্রুপের সৌজন্য সাক্ষাৎ ‘শান্ত শিশিরের জাতীয় পর্যায়ে সাফল্য’

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়। এসময় উপাচার্য রোভার সদস্যদের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের সাফল্যের জন্য অভিনন্দন জানান।

জানা যায়, বাংলাদেশ রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুরে অনুষ্ঠিত আঞ্চলিক ইয়ুথ ফোরামে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মোঃ শান্ত শিশির সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে আয়োজিত “জাতীয় ইয়ুথ ফোরামে” অংশগ্রহণ করেন এবং সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে অনুষ্ঠিত ৭ম জাতীয় কমডেকায় “সেবা ১২ ইয়ুথ পার্লামেন্ট”-এ সফল অংশগ্রহণের মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এছাড়া রোভার সদস্য জাহিদ হাসান কুষ্টিয়া সেন্ট্রাল কলেজে অনুষ্ঠিত রোভার মেট কোর্স সফলভাবে সম্পন্ন করায় উপাচার্য তাকে শুভেচ্ছা জানান।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়া রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ইউনিট কাউন্সিল সভাপতি দিদারুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক খন্দকার আবু সায়েমসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

এ বিষয়ে শান্ত শিশির বলেন, “অবশ্যই ভালোলাগছে, যা ভাষায় বোঝানো যাবে না। আসলেই এই অর্জন আমার একার নয়, আমি মনে করি এই অর্জন পুরো বিশ্ববিদ্যালয়ের।”

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD