1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

 প্রতারকের অবসান ভুয়া চাকরি ও বিদেশ পাঠানো ‘চক্রের’ বালিয়াকান্দির জুয়েল মন্ডল অবশেষে গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মো শারীদ মোল্লা নয়া কন্ঠ ডেক্সঃ

সরকারি চাকরি, বিদেশে লোক পাঠানো এবং বড় অঙ্কের ব্যাংক লোন পাস করিয়ে দেওয়ার প্রলোভনে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন জুয়েল মন্ডল (৩৩) (পিতা: মোখলেস মন্ডল), গ্রাম: ইলিশকোল (মধুপুর), উপজেলা: বালিয়াকান্দি, জেলা: রাজবাড়ী।

তিনি নিজেকে প্রভাবশালী সংযোগ সম্পন্ন ব্যক্তি দাবি করে সাধারণ মানুষকে বলেন—তিনি ইতালি, জার্মানি, আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশে লোক পাঠাতে পারেন, সরকারি চাকরি পাইয়ে দিতে পারেন এবং বড় অঙ্কের লোন পাস করাতে পারেন। এসব প্রতিশ্রুতির বিনিময়ে তিনি বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। কিন্তু টাকা নেওয়ার পর তিনি আর কোনো যোগাযোগ রাখতেন না এবং প্রতিশ্রুত কাজগুলো বাস্তবায়ন করতেন না।

তার বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পাবনা জেলার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জুয়েল মন্ডলকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, “এই প্রতারক বহু মানুষকে নিঃস্ব করেছে। তার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্তাধীন।”

 সতর্কবার্তা:
যারা জুয়েল মন্ডলের প্রতারণার শিকার হয়েছেন কিন্তু এখনও অভিযোগ করেননি, তাদের দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD