1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

কয়রায় নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

 

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর অনন্য উদ্যোগ—খুলনার কয়রায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি।
সোমবার (২৮ জুলাই) সকালে কয়রা উপজেলার মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা ২৫’-এর অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করে নৌবাহিনী। কমান্ডার খুলনা নৌ অঞ্চলের সরাসরি তত্ত্বাবধানে এই ক্যাম্পে এলাকার শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা নিতে আসা কয়রা ৩ নম্বর গ্রামের বাসিন্দা আব্দুল সালাম গাজী বলেন, “নৌবাহিনী ফ্রি চিকিৎসা দিচ্ছে শুনে চলে এসেছি। ডাক্তারের পরামর্শ পেয়েছি, আবার বিনামূল্যে ওষুধও দিছে। সত্যিই অনেক উপকার হলো।”
গোবরা গ্রামের বাসিন্দা তাসলিমা খাতুন বলেন, “খবর পেয়ে এসেছি। কোনো টাকা নেয়নি, ভালোভাবে চিকিৎসা দিয়েছে। এত সুন্দরভাবে সেবা পেয়েছি, কৃতজ্ঞতা জানাই।
চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, এ ধরনের মানবিক উদ্যোগ দূর-দূরান্তে বসবাসকারী দরিদ্র মানুষের জন্য যেন আশীর্বাদ। চিকিৎসা খরচ ও যাতায়াতের ভয়ে যারা হাসপাতালমুখী হতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোয় নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, মেডিকেল ক্যাম্পের অভিজ্ঞ চিকিৎসক ও ফার্মাসিস্টের তত্ত্বাবধানে সাধারণ রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা নিয়ে আসা রোগীদের সেবা প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত রোগীদের সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন,এমন সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD