1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

নেছারাবাদে আঞ্চলিক সড়ক দুইলেনে রূপান্তর সহ গার্ডারব্রীজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

পিরোজপুরের নেছারাবাদে গড়িয়ারপাড় থেকে বানারীপাড়া হয়ে নেছারাবাদ পর্যন্ত আঞ্চলিক সড়কটি দুই লেনে উন্নীতকরণ এবং অতি ঝুঁকিপূর্ণ ছয়টি বেইলি ব্রীজ গার্ডার ব্রীজে রূপান্তর করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
পিরোজপুরের নেছারাবাদে বরিশালের গড়িয়ারপাড় থেকে বানারীপাড়া হয়ে নেছারাবাদ উপজেলার আঞ্চলিক সড়কটি দুই লেনে উন্নীতকরণ এবং অতি ঝুঁকিপূর্ণ ছয়টি বেইলিব্রীজ গার্ডার ব্রীজে রূপান্তর করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার জগন্নাথকাঠি বন্দরের সড়কে উপজেলার সর্বস্তরের জনগণ ও ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময়ে বক্তারা বলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সমগ্র বাংলাদেশের মধ্য একটি উল্লেখযোগ্য ব্যবসায়িক কেন্দ্র। এখান থেকে প্রতিনিয়ত শতাধিক ট্রাক মালামাল লোড হয়। এছাড়াও কয়েক শতাধিক পরিবহণ, মিনিবাস সহ অন্যান্য যান চলাচল করে। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় এখানকার সড়কগুলো অতি সরু হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যানবাহনগুলোর চলাচল করতে হয়। এছাড়াও নেছারাবাদের কামারকাঠি থেকে গড়িয়ারপাড় পর্যন্ত ছয়টি অতি ঝুঁকিপূর্ণ বেইলিব্রীজ আছে। যা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। তাই অতিদ্রæত গড়িয়ারপাড় থেকে নেছারাবাদ উপজেলার সড়কগুলো দুই লেনে উন্নীত করণ এবং বেইলিব্রীজগুলো গার্ডারব্রীজে রূপান্তর করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মোঃ কাজী কামাল, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর দফতর সম্পাদক ও ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দিন ছালেহী, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেছারাবাদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুল আউয়াল প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD