1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ উদ্বোধন

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

 

ইমদাদুল হক রানাঃ

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।  বিভিন্ন প্রজাতির ফলের প্রদর্শনী করা হয়।  পরে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভির হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসনে আরা প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, “জাতীয় ফল মেলা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বালিয়াকান্দির এবারের ফল মেলায় ৭৬ প্রজাতির দেশি ও বিদেশি ফল প্রদর্শন করা হয়েছে, যা মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে।”

তারা আরও বলেন, “এই ধরনের মেলার মাধ্যমে কৃষকরা উৎসাহিত হন, পাশাপাশি ফলের চাষ বাড়ে এবং মানুষ সচেতন হয় পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে।”

মেলায় উপজেলার বিভিন্ন নার্সারি, কৃষি উদ্যোক্তা, ফল উৎপাদনকারী কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো মেলায় প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, তিনদিনব্যাপী এ ফল মেলায় বিভিন্ন ফলের স্টল,  ও কৃষি পরামর্শ কেন্দ্রও রয়েছে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD