1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

সাভারে আগুনে দগ্ধ নারী পোষাক শ্রমিকের পাশে দাড়ালেন খোরশেদ আলম

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

সাভারে আগুনে দগ্ধ হওয়া নারী পোষাক শ্রমিক মায়ার চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

গত ২১ জুন শনিবার রাত নয়টায় মানবিক কর্মী মোঃ রাজিবুল ইসলাম এর কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষনিক পোষাক শ্রমিক মায়ার ভাড়াকৃত বাসায় ছুটে যান তিনি।

পৌর এলাকার বনপুকুরে পোষাক শ্রমিক মায়ার ভাড়াকৃত বাসায় ছুটে গিয়ে প্রথমে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং মায়ার অভিভাবকদের মায়ার চিকিৎসার ব্যপারে পরামর্শ দেন।

পরে মায়ার চিকিৎসা সেবায় তার স্বামীর হাতে নগদ অর্থ তুলে দেন মোঃ খোরশেদ আলম।

এসময় সাংবাদিকদের সাথে আলাপ কালে খোরশেদ আলম বলেন, আমৃত্যু পর্যন্ত তিনি অসহায় দরিদ্র সেবাবঞ্চিত বিপদগ্রস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। কারণ, বিগত আওয়ামী সরকারের আমলে তার উপর অত্যাচারের একটি ষ্টীম রোলার চালানো হয়েছিলো। একের পর এক মামলা দিয়ে যখন তাকে ঘর ছাড়া করেছিলেন তখন তিনি এই গরিব অসহায় মানুষের আশ্রয়ে আত্ম গোপনে নিজের প্রাণ রক্ষা করেছিলেন। তারপর থেকেই তিনি গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম, সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে মায়া নিজ ভাড়াকৃত বাসায় রান্নার কাজ করতে গিয়ে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট হওয়া আগুনে তার শরীরের নিচের অংশ দগ্ধ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD