1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

কালুখালীর মাজবাড়ীতে দমকা হাওয়ায় লুটিয়ে পড়লো কালী মহাদেবের মূর্তি পুনরায় স্থাপন

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

 

ইমদাদুল হক রানাঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কোমরপুর দাসপাড়া গ্রামে দমকা হাওয়ার আঘাতে লুটিয়ে পড়েছে কোমরপুর সার্বজনীন কালী মন্দিরের কালী ও মহাদেবের মূর্তি।

গত বৃহস্পতিবার (২০ জুন) রাতে প্রবল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে বিষয়টি প্রথম নজরে আসে স্থানীয়দের।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস জানান, “সকালবেলা মন্দিরের পাশে গিয়ে দেখি কালী মূর্তিটি মাটিতে পড়ে আছে, অথচ মন্দিরটি তালাবদ্ধ ছিল।”

স্থানীয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক দমকা হাওয়ার কারণেই মূর্তিটি নিচে পড়ে যায়।

খবর পেয়ে সরেজমিনে পরিদর্শনে যান কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান। তিনি জানান, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মন্দিরটি তালাবদ্ধ ছিল। পরে কমিটির সাধারণ সম্পাদক তালা খুললে দেখা যায়, মূর্তিটি মাটিতে পড়ে আছে। স্থানীয়দের সহায়তায় প্রতিমাটি পুনরায় স্থাপন করা হয়েছে এবং এটি অক্ষত রয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—দমকা হাওয়া এবং দুর্বল বেদীর ওপর স্থাপনই এই দুর্ঘটনার মূল কারণ।”

ঘটনাটি ঘিরে এলাকায় সাময়িক উদ্বেগ দেখা দিলেও, প্রতিমাটি অক্ষত থাকায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD