1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

সাতকানিয়ায় কেরানীহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩১ বার পঠিত

 

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ

সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সাতকানিয়ার কেরানীহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট ও কেরানীহাট-বান্দরবান সড়ক মোড় এলাকায় ফুটপাত এবং সড়কের পাশ থেকে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনী, দোহাজারী হাইওয়ে ও সাতকানিয়া থানা-পুলিশের সহযোগিতায় সাতকানিয়া উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এর আগে গত শনিবার কেরানীহাট এলাকায় ফুটপাত থেকে শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছিল।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেঅবৈধ স্থাপনা উচ্ছেদ উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত সাতকানিয়া উপজেলার সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন মো. পারভেজ, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, মহাসড়কের কেরানীহাট ও বান্দরবান সড়ক মোড় এলাকায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের পাশ দখল করে অবৈধভাবে স্থাপনা আর দোকান তৈরি করে ব্যবসা করে আসছিলেন। এতে নিত্য যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তাই যৌথবাহিনীর সহযোগিতায় অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD