1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধামরাই ও সাভারে পৃথক অভিযানে হেরোইন-ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বরগুনায় ডিএনসির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কাঞ্চননগর বাদামতল স্টেশন রোড আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার নিজ দলের অনিয়মে বিব্রত হুইপ নিজান, প্রশ্ন তুললেন নেতাকর্মীদের ভূমিকা নিয়ে দখল-চাঁদাবাজিতে নেতাকর্মীদের বিরুদ্ধে সরব হুইপ নিজান, দিলেন কঠোর বার্তা বেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও বস্ত্র বিতরণ বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুখবর, কোটা বাড়ানোর আশ্বাস সৌদি আরবের

অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা ।

মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো চীফ।

আজ ২৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ শনিবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের কাচুপাড়া বিলে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তবে মাটি উত্তোলনের কাজে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি এক্সক্যাভেটর মেশিন (ভেকু) পাওয়া যায়। চারটি ভেকু জব্দ করে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলের জিম্মায় প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল এবং ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্যকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হলেও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আসেন নি। মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পুঠিয়া থানা পুলিশের সদস্যগণ।

ইতিপূর্বে একই স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ৬০,০০০/- (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভেকুর ৬টি ব্যাটারি জব্দ করা হয় যা নিরাপদ হেফাজতে রক্ষিত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD