1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় দুর্গাপুরে গণসচেতনতামূলক সমাবেশ ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২ রৌমারী সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত চুয়াডাঙ্গায় জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি ডিআইজি রেজাউল করিম। চন্দনাইশ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে সাংবাদিক প্রতিনিধি মো. নুরুল আলম, প্রেস ক্লাবের সংবর্ধনা বালিয়াকান্দিতে বিএনপির আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পিতা’র ‎ খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক বালিয়াকান্দিতে উদিচির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ দুজন গ্রেপ্তার, পুলিশের সংবাদ সম্মেলন।

বরগুনায় ডিএনসির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

 

বরগুনা জেলা প্রতিনিধি,আল মামুন:

 

বরগুনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গোবিন্দ সিকদার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বরগুনা সদর উপজেলার ০২নং গৌরিচন্না ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মনসাতলী লাকুরতলা গ্রামে সাকিব স্টোরের উত্তর পাশে পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত গোবিন্দ সিকদার মনসাতলী ভুতমারা এলাকার বাসিন্দা। তার পিতার নাম চিত্ত রঞ্জন সিকদার এবং মাতার নাম উপসনা রানী।

 

অভিযানকালে তার কাছ থেকে একটি স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রাখা মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ গ্রাম। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি vivo Y05e মডেলের মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

ডিএনসির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মনসাতলী ভুতমারা এলাকা এবং বরগুনা পৌর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD