1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক

আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পিতা’র ‎

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

‎মুহাম্মাদ নুহু,আমতলী প্রতিনিধিঃ

 

‎বরগুনার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে,উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর দুই হাত বাঁধা ছিল। তাঁকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন,মৃত তুহিন মুন্সির পিতা অলী উল্লাহ মুন্সি।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন মুন্সি ওই গ্রামের অলী উল্লাহ মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণে তাঁর খোঁজখবর কেউ নেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

‎

‎দুই দিন ছেলের কোনো খোঁজ না পেয়ে শনিবার দুপুরে বাবা অলী উল্লাহ মুন্সি তাঁর ঘরের দরজায় ধাক্কা দেন এবং ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। এ সময় তাঁর হাত বাঁধা ছিল। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎

‎বাবা অলী উল্লাহ মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত দুই দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ ছিল না। শনিবার দুপুরে তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে দেখি, তার দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ ঝুলছে। আমার ছেলেকে কেউ হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে বলে আমার ধারণা। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।’

‎

‎আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, ‘দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‎

‎এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD