1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক বালিয়াকান্দিতে উদিচির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ দুজন গ্রেপ্তার, পুলিশের সংবাদ সম্মেলন। জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর ধামরাই ও সাভারে পৃথক অভিযানে হেরোইন-ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বরগুনায় ডিএনসির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কাঞ্চননগর বাদামতল স্টেশন রোড আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার নিজ দলের অনিয়মে বিব্রত হুইপ নিজান, প্রশ্ন তুললেন নেতাকর্মীদের ভূমিকা নিয়ে দখল-চাঁদাবাজিতে নেতাকর্মীদের বিরুদ্ধে সরব হুইপ নিজান, দিলেন কঠোর বার্তা বেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ দুজন গ্রেপ্তার, পুলিশের সংবাদ সম্মেলন।

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরো:

 

পটুয়াখালীর বাউফলে ৬৫ বছর বয়সী জাহিদুল ইসলাম ওরফে রহুল আমিন সিকদারের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্‌ঘাটনের দাবি করে বাউফল থানা পুলিশ সংবাদ সম্মেলন করেন। শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৫ টায় বাউফল থানা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার ( বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার সাংবাদিকদের ব্রিফ করেন। একসময়ে হত্যাকান্ড সম্পর্কে তিনি বলেন, গত শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার ভেতর কোন এক সময়ে অভিযুক্ত সাহিদা বেগমের বসতঘরে হত্যাকান্ডটি সংঘটিত হয়। হত্যাকান্ডের পূর্বে নিহত রুহুল আমিনকে শরবতের সাথে ১০টি ঘুমের ঔষধ (ব্রোমাজিপাম) খাইয়ে অচেতন করা হয়।

 

এ ঘটনায় অভিযান চালিয়ে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রাম থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের পর পুলিশ তদন্তে নেমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিশুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পোনাহুড়া গ্রামের সাহিদা বেগম (৪৮) স্বামী মৃত শাহজাহান ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য পোনাহুড়া গ্রামের ইসমাইলের ছেলে আবুল বাশার হোসেন (৪০)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া ১ নম্বর ওয়ার্ডের একটি মৎস্যঘেরের মাঝখান থেকে স্থানীয় লোকজন একটি মরদেহের খণ্ডিত অংশ দেখতে পান। পরে খবর পেয়ে বাউফল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ এবং দুই পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করে।

 

এ ঘটনায় বাউফল থানা-পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়। তারা হলেন সাহিদা বেগম, আবুল বাশার হোসেন ও মো. সোহেল (৩৬)। সোহেলের পিতার নাম মৃত মো. মোতফা সিকদার। সোহেল উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি (সিকদার বাড়ি)।

 

পরবর্তী সময়ে অভিযান চালিয়ে সাহিদা বেগম ও আবুল বাশার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। অপর সন্দেহভাজন মো. সোহেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

সব্যসাচী মজুমদার জানায়, উদ্ধার করা মরদেহের সব খণ্ডিত অংশ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD