1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য: বিদ্যুৎ সচিব নওগাঁয় ডিজিটাল জরিমানা আদায়ে চুক্তি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ ফুলবাড়ীতে বিশেষ অভিযান:২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন গাইবান্ধায় ভাওয়াইয়া একাডেমির নতুন কমিটি গঠন সভাপতি আব্দুস ছালাম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জ তাড়াশ পৌরসভার উত্তর ওয়াবদাবাঁদ সংস্কার না করায় রাস্তাটি এখন যেন একেকটি মরণফাঁদ।

চন্দনাইশে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কাঞ্চননগর বাদামতল স্টেশন রোড আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

চন্দনাইশ প্রতিনিধিঃ

 

আজ ১৪ই নভেম্বর, শনিবার ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতল স্টেশন রোডস্থ সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই বিশেষ সেবামূলক কার্যক্রমে প্রায় ৫০ জন রোগী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত কো-চেয়ারম্যান নাজমা আক্তার। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজার (এডমিন) এম ডি রুবেল, সুপারভাইজার মিজানুর রহমান, একাউন্টস কর্মকর্তা সোমা আকতার এবং মেডিকেল টেকনোলজিস্ট জোনায়েদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে কো-চেয়ারম্যান নাজমা আক্তার বলেন, “আজ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাধারণ মানুষ ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইনশাআল্লাহ, প্রতিবছর বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় ম্যানেজার (এডমিন) এম ডি রুবেল উপস্থিত রোগীদের উদ্দেশ্যে বলেন, “আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে চট্টগ্রাম শহর থেকে আগত ডায়াবেটিস বিশেষজ্ঞসহ অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত চেম্বার করছেন। এছাড়া ডায়াবেটিস রোগীদের আর্থিক সুবিধার কথা বিবেচনা করে আমাদের সেন্টারে প্রতিদিন খাওয়ার আগে ও পরে—এই দুটি ডায়াবেটিস পরীক্ষা মাত্র ৯৯ টাকায় করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।”

স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রার্থীরা প্রতিষ্ঠানটির এমন জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD