1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার গাবতলীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বই বিতরণ রংপুরের কাউনিয়া উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রাণ-আরএফএল ডিলার নিহত হয়েছেন। ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য: বিদ্যুৎ সচিব নওগাঁয় ডিজিটাল জরিমানা আদায়ে চুক্তি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে উৎসবের আমেজ ফুলবাড়ীতে বিশেষ অভিযান:২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর গ্রেফতার ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন গাইবান্ধায় ভাওয়াইয়া একাডেমির নতুন কমিটি গঠন সভাপতি আব্দুস ছালাম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার

গাইবান্ধায় ভাওয়াইয়া একাডেমির নতুন কমিটি গঠন সভাপতি আব্দুস ছালাম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

 

সরকার শাহাদত হোসেন:

 

গাইবান্ধার ঐতিহ্যবাহী লোকসংগীত ভাওয়াইয়ার চর্চা, বিকাশ ও প্রসারে নতুন নেতৃত্ব পেল ভাওয়াইয়া একাডেমি গাইবান্ধা জেলা শাখা। সংগঠনটির দ্বিবার্ষিক কমিটি গঠন উপলক্ষে শনিবার রাতে জেলা শহরের ২ নম্বর রেলগেট এলাকায় বন্ধু সংস্থা কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ভাওয়াইয়া একাডেমি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস.এম. আমজাদ হোসেন দীপ্তি সভায় প্রধান অতিথি এবং কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হাফিজুর রহমান লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বন্ধু সংস্থার অর্থ সম্পাদক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিরাজুল ইসলাম সোনা, শফিকুর রহমান শফি, তাজুল ইসলাম তাজুসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

সভায় উপস্থিত ভাওয়াইয়া শিল্পী ও শতাধিক সুধীজনের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক ভাওয়াইয়া একাডেমি গাইবান্ধা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস ছালাম রাজু, সহসভাপতি দুলাল সরকার দোলন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসাধারণ সম্পাদক হামিদুল হক হামিদ, সাংস্কৃতিক সম্পাদক আফছার আলী, অর্থ সম্পাদক আব্দুল ওয়াহেদ আলী এবং সাংগঠনিক, প্রচার ও দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রেজাউল করিম রেজা ও রোকসানা আক্তার রিতা।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার বন্ধু সংস্থার নির্বাহী সদস্য দুলাল রায়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হুমায়ুন কবির ও মো. ফজলে রাব্বি মন্ডল।

সভা শেষে এক মনোজ্ঞ ভাওয়াইয়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ভাওয়াইয়া গানের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD