
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি,মনসুর লোকমান রাকিব:
উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়াম রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় লালমাই উপজেলা যুবদলের অন্যতম ১নং সদস্য পেরুল উওর ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী মাহাবুব এর নেতৃত্বে পোগ্রাম অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম।
উক্ত সভায় বক্তব্য রাখেন লালমাই উপজেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম শুয়া মেম্বার, পেরুল উত্তর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কবির মেম্বার,কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শরিফুল ইসলাম মেম্বার,পেরুল উত্তর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুবদল নেতা বিল্লাল হোসেন আরো বক্তব্য রাখেন ইয়াকুব হোসেন সুমন, ওমর ফারুক, জহিরুল ইসলাম মিশন, তামিম, সেলিম, জাহাঙ্গীর,সোহাগ,লুৎফুর কবির সুমন,আরিফুর রহমান, সেলিম, মইনুদ্দিন, সুমন, মনির, কবির, সুজন, বিল্লাল হোসেন, আবু সিদ্দিকী হিমেল প্রমুখ।
এ সময় পেরুল উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মতবিনিময় সভায় স্থানীয় যুবদলের নেতাকর্মীরা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।