1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি ডিআইজি রেজাউল করিম। চন্দনাইশ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে সাংবাদিক প্রতিনিধি মো. নুরুল আলম, প্রেস ক্লাবের সংবর্ধনা বালিয়াকান্দিতে বিএনপির আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ আমতলীতে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পিতা’র ‎ খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক বালিয়াকান্দিতে উদিচির প্রতিষ্টা বার্ষিকী উদযাপন বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নারীসহ দুজন গ্রেপ্তার, পুলিশের সংবাদ সম্মেলন। জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর ধামরাই ও সাভারে পৃথক অভিযানে হেরোইন-ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বরগুনায় ডিএনসির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

নিজেস্ব প্রতিবেদকঃ

 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ গুপ্ত সংগঠনের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জিয়া গবেষণা পরিষদ ঢাকা মহানগরীর উদ্যোগে অদ্য ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় যাত্রাবাড়ি টনি টাওয়ারের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। উক্ত মিছিলটি যাত্রাবাড়ি,মীরহাজারীবাগ ও দয়াগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মীরহাজারীবাগ কাঁচা বাজারের সম্মুখে এক সমাবেশে জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগর সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি লায়ন মো: মহিউদ্দিন, ঢাকা মহানগর নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মৎস্যজীবি দলের ঢাকা মহানগর নেতা মিলন হাওলাদার,গাউস গোলাম আজিম ভূঁইয়া, যুবদল নেতা মৃধা তারেক রহমান,মো: জহিরুল ইসলাম, মো:হারুন গাজী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন,আজ আমরা এখানে সমবেত হয়েছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের জান, মাল রক্ষার এক পবিত্র দায়িত্ব নিয়ে। আপনারা জানেন,ছাত্র- জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। তারা গুপ্ত সংগঠনের ব্যানারে দেশে অগ্নিসন্ত্রাস,নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করে চলমান স্থিতিশীলতা নষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত দেড় দশক ধরে যারা গুম, খুন,লুটপাট আর আয়নাঘরের মাধ্যমে দেশে এাসের রাজত্ব কায়েম করেছিল,আজ তারা বিদেশের মাটিতে বসে এবং দেশের ভিতরে ঘাপটি মেরে থেকে সাধারণ মানুষের সম্পদে আগুন দিচ্ছে। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এ দেশের মানুষ আর কোন অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না।তিনি বর্তমান সরকারের নিকট ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনাসহ সাজাপ্রাপ্ত আসামিদের ডিসেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD