
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়
আসন্ন শীত মৌসুমে সমাজের নিম্ন আয়ে ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মহতী উদ্যোগ নিয়েছে ‘ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। এই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে শতাধিক ব্যবহারযোগ্য বস্ত্র ও শীতবস্ত্র উপহার কর্মসূচি–২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার নগরীর সার্কিট হাউস মাঠসংলগ্ন ব্যাটবল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ইশতিয়াক আহমেদ বাবু সাহেবের সহধর্মিণী সাফা ইশতিয়াক।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং সোনার বাংলা পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা (COO) জনাব আব্দুল্লাহ আল মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ময়মনসিংহ জেলার বিশিষ্ট ছাত্ররাজনীতিবিদ জনাব মোঃ সাদ্দাম হোসেন তালুকদার।
ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শেখ মুহাম্মদ আল রব্বানীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।