1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেফতার দুপচাঁচিয়াতে ভাই বোনের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান ৩০ ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে ফগার মেশিনে কীটনাশক স্প্রে, প্রজননস্থল ধ্বংসেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গাবতলীতে জমির বিরোধে গাছের চারা কেটে ফেলার অভিযোগ গাইবান্ধায় শিলাবৃষ্টির আঘাতে বিপর্যস্ত আমন ক্ষেত, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিল লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা সন্দেহে ২টি টিনের পট উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের পরপরই সাময়িক বরখাস্ত।

বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক।

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক।

সরকার শাহাদত হোসেন

সম্ভাবনাময় গাইবান্ধার উন্নয়ন যেন আর অবহেলায় থমকে না থাকে। কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, ঘাঘট লেকের উন্নয়ন এবং সরকারি উদ্যোগে শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে বদলে যেতে পারে জেলার অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা। এসব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে জাতীয় বাজেটে গাইবান্ধার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: গাইবান্ধা প্রেক্ষিত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব দাবি তুলে ধরেন। গতকাল গাইবান্ধার এসকেএস ইন-এর বালাসি মিলনায়তনে প্রথম আলোর উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা। পরে সমষ্টির গবেষণা পরিচালক রেজাউল হক বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন।
আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রশিদ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সম্পাদক মিহির ঘোষ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন্নবী টিটুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, গাইবান্ধা পৌর জামায়াতের আমির ফেরদৌস আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবির এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান।
এ ছাড়া বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা আখতার বেগম চৌধুরী, দৈনিক মাধুকর-এর সম্পাদক কে এম রেজাউল হক, দৈনিক ঘাঘট-এর সম্পাদক আব্দুস সামাদ সরকার বাবু, সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাইবান্ধা জেলা শাখার সভাপতি জিয়াউল হক কামাল, গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জান্নাতুন ফেরদৌস, লেখক ও শিক্ষক রনজু খন্দকার, সংগীতশিল্পী চুনি ইসলাম এবং এসকেএস ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কৃষিপ্রধান গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে কৃষিশিক্ষা, গবেষণা ও আধুনিক কৃষির বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে ঘাঘট লেকের উন্নয়ন এবং বালাসিঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD