1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা সন্দেহে ২টি টিনের পট উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের পরপরই সাময়িক বরখাস্ত। সি ইপিজেড কলসী দিঘির সড়কে বিপ্লব ভাইয়ের হুমকি কোন সিএনজি গাড়ি চলবে না রৌমারীতে বিজিবির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় ১টি ষাঁড় গরু জব্দ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন পার্কে ৫০ হাজার টাকা জরিমানা বাগেরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় অতিথিকে সম্মাননা স্মারক প্রদান গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের পরপরই সাময়িক বরখাস্ত।

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের পরপরই সাময়িক বরখাস্ত। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।

লক্ষ্মীপুরে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুলকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের বিষয়ে কথা বলার সময় এক গ্রাহকের কাছে ৫ হাজার টাকা দাবি করছেন ইফতে খাইরুল। এ সময় পাশে থাকা আরেক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথা বলতে শোনা যায়। পরে দরকষাকষির একপর্যায়ে গ্রাহকের কাছ থেকে ৩ হাজার টাকা গ্রহণ করতে দেখা যায় তাঁকে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন ইফতে খাইরুল ইসলাম। তাঁর দাবি, ভিডিওতে দেখানো ঘটনাটি অবৈধ অর্থ লেনদেনের নয়।

এর আগে একই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধেও ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একই কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিদ্যুৎ বিভাগের সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD