1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় ১টি ষাঁড় গরু জব্দ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন পার্কে ৫০ হাজার টাকা জরিমানা বাগেরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় অতিথিকে সম্মাননা স্মারক প্রদান গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার দুপচাঁচিয়ার তালোড়ায় ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি, পথচারীদের মাঝে চারা বিতরণ মতলব রোডের মাথায় সড়ক সম্প্রসারণের উদ্যোগ, যানজট নিরসনে আশার আলো সেবামুখী ও নিরাপদ পতেঙ্গা গড়ার প্রত্যয় ওসি পারভেজ আলীর বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী

বাগেরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

 

আরিফুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ

 

বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করার লক্ষে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়, বাগেরহাটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় বাগেরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: জামিরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), জনাব মো: আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব মোঃ রেফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মংলা সার্কেল) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পুলিশ ইউনিটের ইনচার্জগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

 

কনফারেন্সে বিগত মাসের সার্বিক অপরাধ পরিসংখ্যান, মামলার রহস্য উদঘাটন, গ্রেফতারি পরোয়ানা তামিল, বিট পুলিশিং কার্যক্রম এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় আসন্ন দিনগুলোতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা, কিশোর গ্যাং দমন, সাইবার অপরাধ রোধ এবং সাধারণ মানুষের সাথে আরও আস্থার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার ওপর কঠোর নির্দেশনা প্রদান করেন।

 

পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় কনফারেন্সের শেষ পর্বে জেলার বিভিন্ন পর্যায়ের চৌকস পুলিশ কর্মকর্তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম মহোদয়। এই স্বীকৃতি মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আরও বেশি উৎসাহ ও উদ্দীপনার সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD