1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় ১টি ষাঁড় গরু জব্দ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন পার্কে ৫০ হাজার টাকা জরিমানা বাগেরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় অতিথিকে সম্মাননা স্মারক প্রদান গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার দুপচাঁচিয়ার তালোড়ায় ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি, পথচারীদের মাঝে চারা বিতরণ মতলব রোডের মাথায় সড়ক সম্প্রসারণের উদ্যোগ, যানজট নিরসনে আশার আলো সেবামুখী ও নিরাপদ পতেঙ্গা গড়ার প্রত্যয় ওসি পারভেজ আলীর বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন পার্কে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

 

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়ার দুপচাঁচিয়ায় নয়ন হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।১০নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্গত আমশট্র গ্রামে অনুমোদনবিহীন নয়ন হেরিটেজ পার্কে কয়েক দিন আগে কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে অশ্লীলতা ছাড়ানো অভিযোগ উঠে ।

এ ঘটনায় প্রতিবাদে গত সোমবার ছাত্র জনতা ব্যানারে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করেন।এ প্রেক্ষিতে ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম পার্কে অভিযান চালান।অভিযানে পার্ক ও রেস্টুরেন্ট এর অনুমোদনে কোন কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পার্ক কর্তৃপক্ষ নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার (ভূমি)তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পার্কে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অনুমোদন ছাড়া পার্ক না চালানোর জন্য পার্ক কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন বলেন, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD