সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় নয়ন হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।১০নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্গত আমশট্র গ্রামে অনুমোদনবিহীন নয়ন হেরিটেজ পার্কে কয়েক দিন আগে কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে অশ্লীলতা ছাড়ানো অভিযোগ উঠে ।
এ ঘটনায় প্রতিবাদে গত সোমবার ছাত্র জনতা ব্যানারে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করেন।এ প্রেক্ষিতে ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম পার্কে অভিযান চালান।অভিযানে পার্ক ও রেস্টুরেন্ট এর অনুমোদনে কোন কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পার্ক কর্তৃপক্ষ নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। সহকারী কমিশনার (ভূমি)তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পার্কে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং অনুমোদন ছাড়া পার্ক না চালানোর জন্য পার্ক কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন বলেন, জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected], web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM