1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রত্যয়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১৯ বার পঠিত

 

ইমদাদুল হক রানা, রাজবাড়ী:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ তথা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইসলামপুর ইউনিয়ন শাখা।
সোমবার (১৬ জুন) বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী রেলওয়ে ঈদগাহ ময়দানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সাঈদ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিদুর রহমান তুহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস
সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা
বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুস সোবহান,সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মিয়া রকি,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, বহরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিশ্বাস,উজ্জল মন্ডল, রাহাদ শেখ, শামিম মন্ডল, সোহানুর রহমান সোহান, তুহিন মোল্লা, মোঃ লাবু মল্লিক, তানভির রহমান মিলন, রকি প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে ৩১ দফা রূপরেখা তৈরি করা হয়েছে। এই প্রস্তাবনার মূল লক্ষ্য হলো—রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও ভবিষ্যতে কোনো স্বৈরাচার যেন ক্ষমতা দখল করতে না পারে, তা নিশ্চিত করা।
তাঁরা আরও বলেন, দলে কোনো চাঁদাবাজ, মাদকসেবী বা মাদক ব্যবসায়ীর স্থান নেই। এমন কাউকে দলে টানা যাবে না এবং যদি কেউ এসব অপরাধে জড়িত থাকে, তবে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হবে।
আলোচনা সভায় বালিয়াকান্দি সদর, নবাবপুর, বহরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিক দল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD