1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২০৯ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।১৭ জুন মঙ্গলবার সকাল ১১টায় পার্টনার কংগ্রেসে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির মাধ্যমে পুষ্টি, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা।

আয়োজিত পার্টনার কংগ্রেসে সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ এর সভাপতিত্বে 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)লিজা রিছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন।এই কংগ্রেসে পার্টনার কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিস্থাপকতার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান, এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির উপর গুরুত্বারোপ করেন।

জাকিয়া সুলতানা তার বক্তব্যে বলেন,পার্টনার কর্মসূচি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন।পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার দাবি করেন।এছাড়াও কৃষি ভিত্তিক সংগঠন গুলো দ্রুত নিবন্ধনের আওতায় আনার দাবি জানান।পরে উপস্থিত কৃষকের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD