1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

সরকারের উন্নয়নের তথ্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে- মজিবর রহমান মজনু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫২ বার পঠিত

সরকারের উন্নয়নের তথ্য প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে- মজিবর রহমান মজনু

মোঃ সুমন প্রাং
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অথচ উন্নয়নের সেই বার্তা তৃণমুল পর্যায়ে মানুষের কাছে এখনো পৌঁছেনি। আওয়ামী লীগের প্রতিটি স্তরের নেতাকর্মীদের উন্নয়নের সেই বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। নানা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এসবের বিরুদ্ধেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সবর্দা সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই আগামী দিনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর শহরের শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সারাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে তা জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ¦ মোহাম্মাদ আলী মুন্টু, শাহজামাল সিরাজী, আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু,এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন প্রমুখ।

কর্মীসভায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৯৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD