1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৬০ বার পঠিত

জয়নাল আবেদীন জয় জয়পুরহাট জেলা প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এক হাজার সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

শনিবার (৩১ মে ) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার হানাইল নোমানীয়া কামিল মাদ্রাসা মাঠে জেলা যুবদল উদ্যোগে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ড্যাব জয়পুরহাট জেলার সভাপতি ডাক্তার আবুল কালামা আজাদ,সাধারণ সম্পাদক ডাক্তার খালিদ বিন শরীফ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র , সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, বম্বু ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডক্টরস এ্যাসোসিয়েশন বাংলাদেশ ড্যাব এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ অসহায় মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD