1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৩ বার পঠিত

ইসমাইল হোসেন পোরশা নওগাঁ থেকেঃ

নওগাঁ সদর উপজেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ১০ দিনব্যাপী শহর প্রতিরক্ষা দল (টিডিপি)-এর ২য় ধাপের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল বিকেলে নওগাঁ আনসার প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণকারী সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষা, আত্মরক্ষা কৌশল, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা, অগ্নিনির্বাপণ কৌশল, মানব নিরাপত্তা, কমিউনিটি অ্যালার্ট মেকানিজম, স্বেচ্ছাসেবা এবং সমাজ সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মৌলিক ও বিশেষায়িত বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ শেষ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, যাতে তারা নিজ নিজ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং একই সঙ্গে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম হন। এতে সদস্যদের মাঝে আত্মবিশ্বাস, দক্ষতা এবং দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করেছে।

সমাপনী দিনে এক অভিন্ন কণ্ঠে ভিডিপি ও টিডিপি সদস্যরা দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও মানবসেবার শপথ গ্রহণ করেন। এই শপথ গ্রহণের মুহূর্তটি ছিল অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ও আবেগময়। অংশগ্রহণকারীদের চোখেমুখে ছিল দায়িত্ববোধের দীপ্তি, আর তাদের কণ্ঠে প্রতিফলিত হচ্ছিল দেশের সেবা করার দৃঢ় অঙ্গীকার।

প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও নির্ধারিত ভাতা বিতরণ করা হয়। সনদ গ্রহণের সময় প্রশিক্ষণার্থীদের মুখে ছিল গর্ব ও আনন্দের অনন্য প্রকাশ—যা তাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করেছে এবং ভবিষ্যতে সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অধিকতর সক্রিয় ভূমিকা পালনে অনুপ্রেরণা জুগিয়েছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা কেবল শারীরিক ও মানসিকভাবে সক্ষম হয়ে ওঠেনি, বরং দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়েছে—যা তাদের একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে গড়ে তুলেছে।

শহর প্রতিরক্ষা দল (টিডিপি)-এর ২য় ধাপ শেষে সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে পবিত্র কুরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে এ অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। এইসময় তিনি বলেন গুজব না কান দেয়া, বাল্যবিবাহ রোধ, মাদকের বিরুদ্ধে ইত্যাদি সমস্যা গুলো দূর করার জন্য সকলকে সচেতন করার আহ্বান জানান। উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা বলেন যদিও শুরুতে অস্ত্রবিহীন প্রশিক্ষণের কথা বলা হয় তবে জেলা কমান্ডেন্টের নির্দেশে আমরা অস্ত্রসহ প্রশিক্ষণের ব্যবস্থা করি যাতে দেশের ক্রান্তিকালে টিডিপি সদস্য-সদস্যারা দেশের সুরক্ষাতে অংশগ্রহন করতে পারে। বক্তব্য শেষে প্রধান অতিথি ৩২ জন মহিলা এবং ৩২ জন পুরুষ ভিডিপি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন । এছাড়াও প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন নওগাঁ সদর উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ মামুনুর রশিদ এবং প্রশিক্ষিকা কৃষ্ণা রানী পাল, উপজেলা আনসার প্লাটুন কমান্ডার মহিলা মোছাঃ তৃপ্তি ও ০২ নং ওয়ার্ড আনসার ভিডিপির দলনেতা মোঃ আরিফুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD