1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঘুর্ণিঝড় ও বৃষ্টির প্রভাবে টাঙ্গাইলে গোবিন্দাসী গরুর হাটে ক্রেতা সংকট

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার রিমন হোসেনঃ

বঙ্গোপসাগরে লঘুচাপে সৃষ্ট ঘুর্ণিঝড় শক্তির প্রভাব সারাদেশের মতো টাঙ্গাইল জেলাতে অঝোড়ে বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে। ফলে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দেশের অন্যতম বৃহত্তম টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী কোরবানির গরুর হাটে তুলনামূলক ক্রেতা সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। কোরবানির আর মাত্র ক’দিন বাকি। তাই চরম দুশ্চিন্তায় ভুগছেন তারা।

বৃহস্পতি ও শুক্রবার (২৯ ও ৩০ মে) সকাল পর্যন্ত দেখা যায়, ঘুর্ণিঝড় শক্তির প্রভাবে টানা দুই দিন ধরে অঝোড়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অপেক্ষা করে বিক্রেতারা গরু-ছাগল হাটে নিয়ে সারিবদ্ধভাবে বেঁধে রেখেছেন। কিন্তু ক্রেতাদের সাড়া মিলছে না। এতে কোরবানি পশু বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন।

জামালপুর থেকে গোবিন্দাসী গরুর হাটে আসা আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে ৭টি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টির কারণে হাটে ক্রেতার দেখা পাচ্ছি না। আমাদের মতো অন্য ব্যবসায়ীরা দাম-দর করছেন। মাত্র ১টি গরু বিক্রি করতে পারছি। বৃষ্টি না থাকলে ক্রেতাদের উপস্থিত থাকতো। তাছাড়া কিছু কিছু ক্রেতারা মাঝারি ধরণের গরু কিনছেন।
গরুর হাটে আসা ক্রেতা আব্দুল মান্নান মিয়া, হাসান আলী ও শফিউর রহমান বলেন, হাটের অনেক গরু উঠেছে। কিন্তু ব্যবসায়ীরা দাম ছাড়ছে না। তারমধ্যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যার কারণে পুরো হাট ঘুরে দেখতে পাচ্ছি না। কোরবানির জন্য অনেকগুলো গরু দেখেছি। যেহেতু সামনে আরও দুইটি হাটবার রয়েছে। তাই এতো তাড়াতাড়ি কেনার আগ্রহ নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD