1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে ভিডিপির গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ পরিদর্শন করেন ডিডিজি

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীতে গ্রামভিত্তিক ১০ দিনব্যাপী ভিডিপি / টিডিপি মৌলিক প্রশিক্ষণ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক(প্রশিক্ষণ) জনাব মোঃ রফিকুল ইসলাম , সদর দপ্তর , খিলগাঁও , ঢাকা। 

রবিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার পান্নাপাড়া উচ্চ বিদ্যালয় ও বাঘা উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় উপমহাপরিচালক (প্রশিক্ষণ) এর সাথে উপস্থিত ছিলেন রাজশাহীর রেঞ্জ কমান্ডার  জনাব আশিষ কুমার ভট্টাচার্য , রাজশাহীর জেলা কমান্ড্যান্ট জনাব আরিফ বিন জলিল সহ অনেকে উপস্থিত ছিলেন।

উপমহাপরিচালক জনাব রফিকুল ইসলাম  প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব সাকিবুল মাওলা তাঁকে চলমান প্রশিক্ষণ সম্পর্কে ব্রিফিং করেন।

পরিদর্শন শেষে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপ-মহাপরিচালক  বলেন , বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল ‘ভিডিপি’। বাংলাদেশের প্রতিটি গ্রামে ৩২ জনের একটি পুরুষ ভিডিপি প্লাটুন এবং ৩২ জনের একটি মহিলা ভিডিপি প্লাটুন রয়েছে। প্রাথমিকভাবে ভিডিপি সদস্যরা ১০ দিনের গ্রাম/ওয়ার্ডভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরে তারা ২৮ দিনের অস্ত্রসহ প্রশিক্ষণ গ্রহণ করবে।  তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করে থাকে।

তিনি প্রশিক্ষণার্থীদের বলেন , বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অস্ত্র প্রশিক্ষণের পাশাপাশি নানান কর্মমুখী কারিগরি প্রশিক্ষণের ব্যাবস্থা করা রয়েছে , যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে নিজেদের আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এবং তিনি প্রশিক্ষণার্থীদের আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক সম্পর্কে নানান দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD