1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সদরপুরে বর্ণিল আয়োজনে ভূমি মেলা- ২০২৫ উদ্বোধন

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

সদরপুর থেকে শিমুল তালুকদারঃ

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”-

এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ মে সোমবার সকাল ১১ টায় ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় বর্ণিল আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫  শুভ উদ্বোধন করা হয়েছে।

 ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড, ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন চত্বরে ভূমি মেলার উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সরকারি কমিশনার (ভূমি) জনাব জাকিয়া সুলতানা। 

এর আগে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সংবাদকর্মী এবং আগত অতিথিদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক  প্রদক্ষিণ করে সভামঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায়  বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সরকারি কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সব্যসাচী মজুমদার, কৃষি কর্মকর্তা নিটুল রায়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলার  বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ভূমি সেবা গ্রহীতাগন ও সাংবাদিকবৃন্দ। 

বক্তারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দেশ উন্নয়নের সহযোগিতা করা ও সঠিক সময়ের মধ্যে ভূমির কর পরিশোধ করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।  বর্তমানে ভূমি সেবা সহজ করতে ৯৫% অনলাইন করা হয়েছে বলেও জানা জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD