
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়নে ভিজিডি (ভিডব্লিউবি) কার্ডের আওতায় ২৯৬ জন কার্ড ধারী সুবিধাভোগী রয়েছে।প্রতি মাসে ৩০ কেজি করে বিতরণে কথা।মোট ৫ মাসের জন্য ৩ টি করে ৫০ কেজির বস্তা সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।রোববার সকালে ভাটারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ২শ ৯৬ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়েছে।
ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ ২০২৩- ২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে প্রতিমাসে ৩০ কেজি করে এই চাল বিতরণ করা হয়।রোববার সকালে ৫ মাসের জন্য ১৫০কেজি করে চাউল দেওয়া হয়।
এ সময় চাল নিতে আসা সকলের উদ্দেশ্যে ভাটারা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন- ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিক ভাবে পরিচারনা করা হবে।কার্ডধারীরা সঠিক পরিমাপে তাদের চাউল পাবে।সকলের সার্বিক সহযোগীতায় সুষ্ঠ বন্টনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, ভাটারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ,ইউপি সচিব সাজেদুল ইসলাম,ইউপি সদস্য ফরহাদ হোসেন,মোস্তাফিজুর রহমান খাজু,বেলাল খান, মজিদ মিয়া, আজাফফর হোসেন রাজা, মহিলা ইউপি সদস্য শেফালী বেগম
আছিয়া বেগম, হেপি বেগম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।