1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

ইমদাদুল হক রানাঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫। রোববার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও কবুতার উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করা হয়।

মেলার প্রথম দিনে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার সজল কুমার সোম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার প্রমুখ।

এ উপলক্ষে শনিবার (২৪ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ভূমি মেলাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন বিভিন্ন সচেতনতামূলক ও জনসেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে।

মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে। এর মধ্যে রয়েছে: ই-নামজারির আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদানের আবেদন,
ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি বিষয়ক গণশুনানি, তথ্য সচেতনতা বৃদ্ধির জন্য অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন, লিফলেট/স্টিকার/বই বিতরণ ইত্যাদি।

এছাড়াও মেলায় উপস্থিত সেবাগ্রহীতাদের ভূমি পোর্টালে (land.gov.bd) নিবন্ধন, ডাকযোগে মৌজা ম্যাপ প্রাপ্তি, হটলাইন ১৬১২২-এর কার্যকারিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ভূমি সেবা সহজীকরণ ও ডিজিটালাইজেশনের অংশ হিসেবে মেলায় ভবিষ্যতের কিছু উদ্যোগ সম্পর্কেও অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে:সিঙ্গেল প্ল্যাটফর্ম ও সিঙ্গেল অ্যাপ চালুকরণ,জমি ক্রয়ের সঙ্গে সঙ্গে মালিকানা সনদ প্রদান,ডিজিটাল জরিপ ও ল্যান্ড জোনিং, সমন্বিত ভূমি অফিস নির্মাণ, দলিল ও ই-নামজারির একত্রিত ডিজিটাল সেবা প্রদান ইত্যাদি।
এছাড়া ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেট বিতরণের মাধ্যমে জনগণকে ভূমি অধিকার সম্পর্কে সচেতন করা হয়।

আগামী মঙ্গলবার (২৭ মে) বিকাল ৩টায় বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসে এক আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই মেলার পরিসমাপ্তি ঘটবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD