1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটের কালাইয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

দক্ষতা ও উৎপাদনের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় জয়পুরহাটের কালাইয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে স্কুল কংগ্রেস অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান ।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখী করণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টিসহ বিভিন্ন কৃষি বিষয়ক মূখ্য আলোচনা করেন পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ।

অনুষ্ঠানে প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD