1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

গোয়ালন্দে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন হত‍্যা মামলার আরো দু’জন আসামি গ্রেফতার 

  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৯৫ বার পঠিত
গোয়ালন্দে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন হত‍্যা মামলার আরো দু’জন আসামি গ্রেফতার
মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকা পদ্মা নদীতে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন (২৫) হত‍্যা মামলার আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের মৃত আলো মৃধা ওরফে আলাউদ্দিন শেখের ছেলে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫), অপর আসামি একই জেলা ও উপজেলার চক আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. জুয়েল রানা (৪২)।
মৃত আল আমিন পাবনা জেলার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। প্রায় ৭ বছর মালয়েশিয়া থাকার পর ৪ মাস আগে দেশে আসেন তিনি।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল আনুমানিক সকাল ১০ টার দিকে মালয়েশিয়া প্রবাসী আল আমিন (২৮) কে পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে করার উদ্দেশ্যে মেয়ে দেখানোর জন‍্য নিয়ে গিয়ে ফেরার পথে দুপুর দেড়টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকায় পৌঁছালে আসামিরা তার নিকট মাদকসেবনের দাবিকৃত টাকা না দেয়ায় ছুরি দিয়ে গুরুত্বর আঘাত করে ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দিয়ে হত‍্যা করে।
এর আগে এ হত‍্যা মামলার ২ নং আসামি মেগা সরদার (৪৭) কে গত ২৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। অপর দুই আসামিকে ১ মে  ১ টার দিকে পাবনা জেলার ইশ্বরদী থানার দাশুড়িয়া হতে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫), একই দিন বেলা ৩ টার দিকে পাবনা জেলার সাথিয়া থানার বনগ্রাম হতে জুয়েল রানা (৪২)কে আটক করা হয়।
এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ এবং ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD