1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

গোয়ালন্দে স্বাস্থ‍্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার পঠিত

গোয়ালন্দে স্বাস্থ‍্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

“গ্রামে চল, গ্রাম গড়” স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গ্রামীণ পুরুষ-মহিলাদের স্বাস্থ‍্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট সংলগ্ন সাহাদৎ মেম্বার পাড়া গ্রামে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে চির সাপোর্ট কমিটির সহযোগিতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে গ্রামীণ গর্ভবতী মহিলাদের গর্ভধারণের পূব প্রস্তুতি, গর্ভকালীন সেবা এবং গর্ভপাত, গর্ভপাতের পরবর্তী সেবা, ডায়াবেটিস রোগের লক্ষণ ও ক্ষতিকর দিকগুলো আলোচনা করা হয়।

উঠান বৈঠকে বিস্তারিত আলোচনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ প্রান্ত দাস।

গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠন মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সচেতনতামূলক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম‍্যানেজার মো. জুলফিকার আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট শাকিল সরদার, প‍্যারামেডিক মোছাঃ খাদিজা আক্তার, পিয়ার এডুকেটর মুন্নী আক্তার প্রমুখসহ স্থানীয় এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD