
একযুগ পর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছ এর উদ্যোগে রাস্তা মেরামত- এলাকাবাসীর মুখে হাসি
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিনের খানাখন্দে ভরা রাস্তাটি দীর্ঘ প্রায় একযুগ পর ভাটারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ এর উদ্যোগে রাস্তা মেরামত হয়েছে।দীর্ঘদিন পর রাস্তাটি মেরামত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গাবতলী বাজার হতে কুটুরিয়া টাওয়ার সংলগ্ন পাকা রাস্তা পর্যন্ত ও পৌরসভার সীমানা নজরুল ইসলামের বাড়ি থেকে ফুলদহ গাবতলী বাজার পর্যন্ত রাস্তা দুটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে ছিল সীমাহীন দূর্ভোগ।এ রাস্তা দিয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।শেখ হাসিনা সরকারের পতনের পর ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ এর উদ্যেগে রাস্তা দুইটি মেরামত করা হয়েছে।এখন রাস্তাটি মেরামত হওয়ার পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ভ্যান চালক আব্দুল জলিল বলেন,এ রাস্তা দিয়ে যাত্রী নিয়ে কখনও চলাফেরা করা যেত না।দীর্ঘদিন শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেও এ সড়কে এক মুঠো মাটিও ফেলেনি।
ফুলদহ গাবতলী গ্রামের বাসিন্দা ফরিদা ইয়াসমিন বলেন,দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটি মেরামত করায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ ভাইকে ধন্যবাদ।সেই সাথে এ রাস্তাটি অতি শিগগিরই পাকাকরণ করার দাবি জানান।
ভাটারা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য হ্যাপী আক্তার বলেন,বিগত সময়ে এ রাস্তায় কোন কাজ করেনি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল।বতর্মান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সহযোগিতায় এ রাস্তাটি মেরামত করে জনগণের কাছে আমার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হল।
ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন,এ রাস্তাটি দিয়ে কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করে।রাস্তাটি মেরামতের জন্য এলাকাবাসী বারবার বললেও
বাদল চেয়ারম্যানের সময় রাস্তাটি মেরামত হয়নি।এবার পরিষদের মেম্বারগণকে সাথে নিয়ে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাস্তাটি মেরামত করা হল।এ রাস্তাটি মেরামতে মানুষের মধ্যে উৎফুল্লতা লক্ষ্য করা গেছে।