1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাজশাহীতে অপহরণকৃত ছাত্রীকে উদ্ধার করলো পিবিআই 

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পঠিত

রাজশাহীতে অপহরণকৃত ছাত্রীকে উদ্ধার করলো পিবিআই 

রাজশাহী ব্যুরো 

বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর অভিযানে দশম শ্রেণীর পড়ুয়া ছাত্রী উদ্ধার হয়েছে। রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর দূর্গাপুর থানার কিসমত হোজা গ্রামের দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে একই এলাকার রাজিব নামের ছেলে প্রেমের কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। এতে স্কুল ছাত্রী রাজি না হওয়া রাজিব তার লোকজন নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪ টার দিকে হোজা অনন্তকান্দি দাখিল মাদ্রাসার পাশে থেকে সিএনজি যোগে অপহরণ করে বলে ছাত্রীর বাবা রাজশাহীর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত পিবিআই রাজশাহীকে তদন্তের নির্দেশ প্রদান করেন।

এরই প্রেক্ষিতে, পিবিআই রাজশাহী জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মনিরুল ইসলাম এর নির্দেশনায় পিবিআই এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে সেই স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।

পিবিআই রাজশাহীর ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ভিকটিমের বাবার দায়েরকৃত পিটিশন মামলায় আমরা অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করি। পরে ধর্ষণ ও বয়স নির্ধারণ পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি তে ভর্তি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD