1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

ইবিতে এমফিল থেকে পিএইচডি স্থানান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৬১ বার পঠিত

ইবিতে এমফিল থেকে পিএইচডি স্থানান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এমফিল থেকে পিএইচডি স্থানান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের সেমিনার কক্ষে আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিল গবেষক হাসান ইয়াহইয়ার এই পিএইচডি ট্রান্সফার সেমিনার অনুষ্ঠিত হয়।

গবেষক হাসান ইয়াহইয়া “সূরা আল কাহফে উল্লেখিত ঘটনাবলী ও যুলকারনাইন: একটি তাত্ত্বিক পর্যালোচনা” শিরোনামে তার প্রস্তাবিত পিএইচডি গবেষণার প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন।

এসময় বক্তব্য রাখেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ রহিম উল্যাহ, থিওলজি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সোলায়মান, আল-হাদীস বিভাগের অধ্যাপক ড. মোঃ সেকান্দার আলী, অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. আ.হ.ম নুরুল ইসলাম।

সেমিনারটি উপস্থাপনা করেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম ওয়ালী উল্লাহ। আলোচকবৃন্দ গবেষকের প্রবন্ধের ওপর মতামত প্রদান করেন এবং গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

প্রসঙ্গত, সেমিনারে অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD