1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ইবিতে শিক্ষার্থীদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পঠিত

ইবিতে শিক্ষার্থীদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি।

তারিকুল ইসলাম, ইবি প্রতিনিধি: 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
শুক্রবার (২১ মার্চ) অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয়। হাসনাত আব্দুল্লাহ’র মধ্যরাতে পোস্টের মাধ্যমে ভারত-সমর্থিত ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ গঠনের ষড়যন্ত্র ফাঁস করে কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না বলে হাসনাত জানান। হাসনাতের পোস্টকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। 
এসময় সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভির মণ্ডল, ইয়াশিরুল কবীর, ইসমাইল রাহাতসহ সমন্বয়ক পরিষদের অন্য সদস্যরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘ ৩৬ দিনের আন্দোলনের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নিহতদের রক্ত ও আহতদের বেড কাতরানো চিৎকারের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে, তাদের প্রথম কাজ ছিল আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করা—কিন্তু সরকার তা করেনি। আমরা ধিক্কার জানাই তাদের, যারা আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা করছে এবং বলছে, আওয়ামী লীগ ছাড়া কোনো ‘ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক)’ নির্বাচন হতে পারে না।” 

অবস্থানরত শিক্ষার্থীরা আরও বলেন, “আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসন করলে ছাত্র জনতা তা মেনে নেবে না। যদি এমন কিছু হয়, আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকব— আমরা আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ চাই এবং তা করতেই হবে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD