1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বালিয়াকান্দিতে ধর্ষন ও বিচারহীনতার প্রতিবাদে বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন-

  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৩২ বার পঠিত

বালিয়াকান্দিতে ধর্ষন ও বিচারহীনতার প্রতিবাদে বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি মো শারীদ মোল্ল্যা :-

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা’ নিপীড়ন’ ধর্ষন’ আইন শৃংখলার অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে বালিয়াকান্দি তে মানববন্ধন করেছে বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদল। দলীয় নির্দেশনায় ১০ই মার্চ (সোমবার) সকাল ১১ টায় বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় কলেজ ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

উক্ত মানববন্ধন বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাহাত শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো: নাজমুল হোসেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ রাকিব বিল্লাহ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুলতান সোলাইমান সহ বালিয়াকান্দি সরকারি কলেজ ছাত্রদল নেতা জিহাদ, আশিক,সিজান, সুপ্তি। ওই সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব বিল্লাহ। ও কলেজ ছাত্রদল এর সভাপতি মোঃ রাহাত শেখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে আইন শৃংখলার চরম অবনতির কারনে দেশে নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নিপীড়ন ও ধর্ষনের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা। এর প্রধান কারন বিচারহীনতা। ২০২০ সালে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ড বা যাবতজীবন কারাদন্ডের আইন পাশ হলেও এর কার্যকারিতা নেই। সুতরাং আইন প্রয়োগের মাধ্যমে ধর্ষন কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যেন ভবিষ্যতে কেউ ধর্ষনের মত এমন জঘন্য অপরার করতে সাহস না পায়। বাংলাদেশে ছাত্রদল নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। যতদিন নারীদের নিরাপত্তা নিশ্চিত না হবে বাংলাদেশ ছাত্রদল রাজপথে থাকবে বলেও ঘোষনা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD